সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অস্ট্রেলিয়ার

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অস্ট্রেলিয়ার

একেবারে নিরপেক্ষ ক্রিকেটপ্রেমীরা আজ অস্ট্রেলিয়ার ওপর ক্ষিপ্ত হতেই পারেন। যে বিশ্বকাপের ফাইনাল তাদের কাছে ছিল বহু কাঙ্খিত, বহু প্রার্থিত, যে ফাইনালকে ঘিরে তাদের প্রত্যাশা ছিল রুদ্ধশ্বাস এক লড়াইয়ের, সে ফাইনালকেই কিনা অস্ট্রেলিয়া করে দিল ম্যাড়মেড়ে-একপেশে এক ব্যাপারে! যে নিউজিল্যান্ডকে এবারের বিশ্বকাপের সবচেয়ে নিখুঁত দল হিসেবে মেনে নিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা, যে নিউজিল্যান্ড দল পুরো বিশ্বকাপকে উদ্ভাসিত করেছে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে, সেই নিউজিল্যান্ডই কিনা অসহায়ের মতো আত্মসমর্পণ করল অস্ট্রেলিয়ার কাছে!

বিশ্বকাপের ইতিহাস আজ মেলবোর্নে দেখল আর একটি একপেশে ফাইনাল। যে ফাইনালে নিজেদের ছাড়িয়ে যাওয়া দল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ নিজেদের করে নেওয়ার ম্যাচটা তাঁরা জিতেছে ১০১ বল অব্যবহৃত রেখেই।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের ১৮৩ রানের সংগ্রহকে অস্ট্রেলিয়া ছাড়িয়ে গেছে একেবারে বলে-কয়েই। প্রথম ওভারে অ্যারন ফিঞ্চকে তুলে নিয়ে যে লড়াইয়ের ইঙ্গিত ট্রেন্ট বোল্ট দিয়েছিলেন, সেটাকে অবান্তর প্রমাণ করেছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক স্টিভেন স্মিথ। ৭৪ রানে শেষ হয়েছে ক্লার্কের শেষ ওয়ানডে ইনিংসটি। স্মিথ খেলেছেন অপরাজিত ৫৬ রানের ইনিংস। ডেভিড ওয়ার্নারও কম যাননি। ৪৫ রান করে অস্ট্রেলিয়ার পঞ্চম শিরোপা জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান।

মাইকেল ক্লার্ক খেলে ফেলেছেন তাঁর শেষ ওয়ানডেটি। ২০১১ সালে রিকি পন্টিংয়ের কাছ থেকে যে লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব নিয়েছিলেন, সেটা অর্জন করে, অনন্য বীরের বেশেই তাঁর বিদায়। চার বছর আগের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলকে আবারও বিশ্ব সেরার আসনে বসিয়ে বিদায় নেওয়ার ক্ষণটি অবিস্মরণীয়ই হয়ে রইবে তাঁর জীবনে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ