সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ককটেল ফাটিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই

ককটেল ফাটিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গুলি করে ও ককটেল ফাটিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ক্যাডেট কলেজের কাছে এ ঘটনা ঘটে। জানা যায়, মির্জাপুর উপজেলার সোহাগপাড়ার জুঁই-জুথী ফিলিং স্টেশনের মালিক হুমায়ূন কবীর তার আত্মীয় আফসার মল্লিককে দিয়ে ৫০ লাখ টাকা অগ্রণী ব্যাংক ক্যাডেট কলেজ শাখায় জমা দেওয়ার জন্য পাঠান। হুমায়ূন কবীরের প্রাইভেটকারে করে আফসার ক্যাডেট কলেজের বাসস্ট্যান্ডে পৌঁছুলে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয় দুর্বৃত্ত গাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ে। এরপর তারা ককটেল ফাটিয়ে প্রাইভেট কারের গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক ভূঁইয়া জানান, টাকা উদ্ধার ও ছিনতাইয়ে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ