সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ধানমণ্ডি লেক থেকে রেলমন্ত্রীর বড় ভাইয়ের লাশ উদ্ধার

ধানমণ্ডি লেক থেকে রেলমন্ত্রীর বড় ভাইয়ের লাশ উদ্ধার

রাজধানীর ধানমণ্ডি লেক থেকে রেলমন্ত্রী মুজিবুল হকের বড় ভাই ও সাবেক অতিরিক্ত সচিব এবিএম আবদুল লতিফের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে ধানমণ্ডি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, লাশটি রেলমন্ত্রীর বড় ভাই ও সাবেক অতিরিক্ত সচিব এবিএম আবদুল লতিফের। মৃতের পরিবার সূত্রে জানা যায়, এবিএম আবদুল লতিফের বাসা ধানমণ্ডি এলাকায়। তিনি প্রতিদিন সন্ধ্যায় লেকের ধারে হাঁটতে যান। কিন্তু শনিবার  তার শরীর খারাপ থাকায় বিকেলে না বেরিয়ে রাত ৯টার দিকে হাঁটতে বেরোন। এরপর তিনি আর বাসায় ফেরেননি।

আরও পড়ুন

সর্বশেষ