সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিমির্জা ফখরুলসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জুন

মির্জা ফখরুলসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জুন

সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ দিন ধার্য করেন। মঙ্গলবার মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্য নেতাদের কারাগার থেকে আদালতে হাজির না করায় আদালত এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ। একই বছরের ৩১ মে মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের নেতাদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ