শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনফটিকছড়িতে ডাকাত সন্দেহে জনতার গণপিটুনিতে নিহত ৩

ফটিকছড়িতে ডাকাত সন্দেহে জনতার গণপিটুনিতে নিহত ৩

ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের কারবালা টিলা এলাকায় ডাকাত সন্দেহে জনতার গণপিটুনিতে ওসমান বাহিনীর ওসমান (৪৫)সহ তার দুই সহযোগি মারা গেছে।  এ সময় তাদের কাছ থেকে দুইটি একনলা বন্দুক এবং চার রাউণ্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

হাটহাজারী সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন  বলেন, পাইন্দং সুলতান আহমেদ মেম্বারের বাড়ীতে ডাকাতির প্রস্তুতি করছিল ওসমান বাহিনী।  ঘটনাটি এলাকায় জানজানি হলে জনতা ডাকাত দলকে চারিদিক থেকে ঘেরাও করে ফেলে।  এসময় ডাকাতরা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। জনতার গণপিটুনিতে ওসমানসহ তার দুই সহযোগি ঘটনাস্থলে মারা গেলেও বাকিরা পালিয়ে গেছে।  ডাকাতদের গুলিতে আলী আকবর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। নিজাম উদ্দিন আরো বলেন, তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  তাদের ‍লাশ রাতে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ