আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতাদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে আটকের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর পুরানা পল্টন থেকে তাকে আটক করা হয় বলে বিভিন্ন টিভি চ্যানেলগুলো প্রচার করছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বা পল্টন থানা পুলিশ বিষয়টি স্বীকার করেনি।



