সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবনশ্রীতে বাসে আগুন

বনশ্রীতে বাসে আগুন

রাজধানীর বনশ্রী এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এ ঘটনায় একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকসহ মোট চারজন দগ্ধ হয়েছেন। রোববার  দিনগত রাত সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন, রাজমিস্ত্রী নাজিম (১৬), অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ছাত্রী কুন্তলা শিকদার (২১), টিঅ্যান্ডটি মহিলা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ছাত্রী ও কুন্তলার খালাতো বোন রাবিনা করিম টুম্পা (২১) এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক আরেফিন শাকিল (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন জানান, বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। দগ্ধ ব্যক্তিরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ