রাজধানীর নাবিস্কো মোড়ে বলাকা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো জ ১১-৩১৩৩) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৯টায় এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে কর্তব্যরত কর্মকর্তা ইন্সপেক্টর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তেজগাঁও থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই বাসটি ভেতরের অংশ পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের হতাহতের খবর পাওয়া যায়নি। অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে আবারো ৭২ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।



