সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিপ্রতীকী মরদেহবাহী লড়ি নিয়ে খালেদার কার্যালয়ের দিকে যাত্রা

প্রতীকী মরদেহবাহী লড়ি নিয়ে খালেদার কার্যালয়ের দিকে যাত্রা

চলমান সহিংসতার প্রতিবাদে প্রতীকী মরদেহবাহী লড়ি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় অভিমুখে যাত্রা করেছেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের নেতৃত্বে তার সমর্থকরা। শনিবার দুপুর সোয়া বারোটায় ‘‌‌‌ফার্স্ট লাইফ, নেক্সট ডেমোক্রেসি‍’- স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করেন তারা। সংসদ সদস্য আবদুল লতিফ বলেন, গুলশান কার্যালয়ের সামনে গিয়ে আমরা খালেদার ডাকে হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ হত্যার ধিক্কার জানাবো। বিবেকের তাড়নায় ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিবাদী কর্মসূচি পালন করছেন জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের নামে খালেদা জিয়া ও তার সমর্থক ‘নরপশু গোষ্ঠি’ সাধারণ মানুষকে মুত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা এর ধিক্কার জানাই।

আরও পড়ুন

সর্বশেষ