সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিমোহাম্মদপুর ও মালিবাগে ককটেল বিস্ফোরণ, আহত ৩

মোহাম্মদপুর ও মালিবাগে ককটেল বিস্ফোরণ, আহত ৩

রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে ককটেল হামলায় ৩ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- নুরুল ইসলাম (৫৮), হিরা মিয়া (২৫) ও মোজাম্মেল (২২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে মালিবাগ ৩/৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধের ৪০তম দিন শনিবার সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৮টার মধ্যে পৃথক এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, সদরঘাট থেকে গাবতলীগামী বাস মোহাম্মদপুর বেড়িবাঁধ লোহার গেট সংলগ্ন এলাকায় পৌঁছলে চলন্ত বাসে কে বা কারা ককটেল ছুঁড়ে মারেন। এতে ওই তিনজন আহত হন।অপরদিকে রাজধানীর মালিবাগের যমুনা ব্যাংক ও পদ্মা সিনেমা হলের কাছে ৩/৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় যমুনা ব্যাংকের সামনে থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। রামপুরা থানার অপারেশরন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, আটক যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ