শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়শফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়েছে

শফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়েছে

পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালেয়ের এক আদেশে তাকে বদলি করা হয়।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে। এছাড়া পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মোহাম্মদ শফিকুল আজমকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। এর আগে পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম দিলরুবাকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তবে এখনও তাকে কোথাও পদায়ন করা হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ