সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিএনপি-জামায়াতের ৪১ নেতাকর্মী আটক

বিএনপি-জামায়াতের ৪১ নেতাকর্মী আটক

নাশকতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  সোমবার দিনভর অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপি কর্মী ১৪ জন, শিবির কর্মী ১২ জন ও জামায়াতের ১৫ জন কর্মী রয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, সোমবার মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, সাতকানিয়া ও লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করা হয়েছে। বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে সহিংসতা এড়াতে চট্টগ্রাম জুড়ে পুলিশের এ অভিযান চলছে।

আরও পড়ুন

সর্বশেষ