সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়আলোচনার মাধ্যমে সংকট নিরসনের দাবি জানিয়েছেন বিজিএমইএ

আলোচনার মাধ্যমে সংকট নিরসনের দাবি জানিয়েছেন বিজিএমইএ

চলমান রাজনৈতিক সংকট আলোচনার মাধ্যমে নিরসনের দাবি জানিয়েছেন পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি জানায়, অবরোধে চরম হুমকিতে পড়েছে দেশের পোশাক খাত। এ অবস্থায় ব্যাপক লোকসানের মুখে পড়বে এ খাত। সোমবার দুপুরে রাজধানীর বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠটির সভাপতি আতিকুল ইসলাম এ আহ্বান জানান।  দেশে রাজনীতিবীদদের কাছে ব্যবসা-বাণিজ্য জিম্মি হয়ে পড়েছে অভিযোগ করে বিজিএমইএ সভাপতি বলেন, চলমান অবরোধে প্রতিদিন পোশাক শিল্প খাতে ৬৯৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে। রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, আমাদের ঘাড়ে বন্দুক রেখে আপনাদের রাজনীতি করতে দেয়া হবে না। রাজনীতি করতে হলে শ্রমিক, কৃষক ও ব্যবসায়ীদের দায়িত্ব নিতে হবে।আতিকুল ইসলাম বলেন, নানা দুর্ঘটনা ও গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে সৃষ্ট সহিংসতায় বিদেশি ক্রেতারা যখন মুখ ফিরিয়ে নিচ্ছিলেন তখন উদ্যোক্তা, শ্রমিক এবং সংশ্লিষ্টদের প্রচেষ্টায় ঘুরে দাঁড়ায় পোশাক খাত। আগামী ২০২১ সালের মধ্যে ৫০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অথচ গত এক সপ্তাহ ধরে চলা টানা অবরোধে চরম হুমকিতে পড়েছে দেশের পোশাক খাত। এ অবস্থায় ব্যাপক লোকসানের মুখে পড়বে এ খাত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ অবস্থায় আমরা বিপাকে পড়েছি। হুমকির মুখে পড়েছে পোশাক খাত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনীতিবীদরা কর্মসূচি দিয়ে ব্যবসা-বাণিজ্যকে জিম্মি করে ফেলেছেন। অনতিবিলম্বে আলোচনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের আহ্বান জানান ব্যবসায়ীদের এই নেতা।প্রসঙ্গত, ৫ জানুয়ারি ২০ দলের ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি করতে না দেয়ায় লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আরও পড়ুন

সর্বশেষ