ঢাকা জেলাসহ এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ১২ জানুয়ারি সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ১১ জানুয়ারি রোববার দুপুরে হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেন ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী। বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও তার গুলশান কার্যালয়ের সারিবদ্ধভাবে মালবোঝাই ট্রাক রাখার প্রতিবাদে এ হরতাল আহ্বান করেন তারা। উল্লেখ্য, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।



