রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়আইনমন্ত্রীর বাসায় ককটেল নিক্ষেপ

আইনমন্ত্রীর বাসায় ককটেল নিক্ষেপ

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের রাজধানীর বনানীর বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসার নিরাপত্তায় দায়িত্বরত এক আনসার সদস্য আহত হয়েছেন। এছাড়া, বাসার সামনে রাখা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে এ ককটেল নিক্ষেপ করা হয়। আইন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা (পিআরও) আবদুল্লাহ আল শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আইনমন্ত্রী এখন ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে দুর্বৃত্তরা বনানী ১৯ এ সড়কের ২ নং বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে।

তিনি জানান, ককটেলের আঘাতে এক আনসার সদস্য আহত হয়েছেন। এছাড়া, বাসার সামনের স্থানে রাখা একটি গাড়িরও কাঁচ ভেঙে গেছে। ককটেল নিক্ষেপ করেই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে এখন বাসার নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। মন্ত্রী এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ