রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগফেনীতে বোমা হামলায় এনডিসিসহ ২ নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত

ফেনীতে বোমা হামলায় এনডিসিসহ ২ নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত

ফেনীর এসএসকে সড়কে র্দুবৃত্তদের ছোড়া বোমার আঘাতে নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) আবদুল কাদের মিয়াসহ ২ নির্বাহী ম্যাজিস্ট্রেট গুরুতর আহত হয়েছেন। ৯ জানুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে গাড়িতে করে এনডিসি আবদুল কাদের মিয়া কর্মস্থল থেকে সার্কিট হাউজ সংলগ্ন নিজ বাসায় ফিরছিলেন। শহরের এসএসকে সড়কের উপশম জেনারেল হাসপাতালের সামনে পৌঁছলে তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় তিনিসহ গাড়িতে থাকা জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের চট্টগ্রাম পাহাড়তলীর চক্ষু হাসপাতালে নেওয়া হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপশম জেনারেল হাসপাতালের চিকিৎসক রিয়াজ মাহমুদ জানান, এনডিসি আবদুল কাদেরের চোখে এবং মুখে আঘাত পেয়েছেন।
আরও পড়ুন

সর্বশেষ