মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে দুই জনের মৃত্যু

ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে দুই জনের মৃত্যু

রাজধানীর মুগদা এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে দিলা (৫৫) ও নুরু মিয়া (৬০) নামে দুই জনের মৃত্যু হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার বিকেলে মুগদার মানিক নগর মডেল স্কুল সংলগ্ন সড়কের ম্যানহোল পরিষ্কার করার সময় ভেতরে অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিকেল ৪টার দিকে ঢামেক জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফিরোজ দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

দুই পরিচ্ছন্নকর্মীকে ঢামেকে নিয়ে আসা এলাকাবাসী সুন্দর আলী  জানান, বিকেলে ম্যানহো ল পরিষ্কার করতে নামেন দিলা ও নুরু মিয়া। তাদের দু’জনের কিছুক্ষণ পর নামেন বাবুল। কিন্তু ওই দু’জনের ‍কোনো সাড়াশব্দ না পেয়ে বাবুল উঠে আসেন। এরপর স্থানীয়রা মিলে খোঁজাখুঁজি শুরু করলে দু’জনকে ম্যানহোলের ভেতরে অচেতন অবস্থায় পাওয়া যায়।

সুন্দর আলী বলেন, পরে স্থানীয়দের সহযোগিতায় দিলা ও নুরু মিয়াকে আমরা ঢামেকে নিয়ে আসি। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। তবে, দুই পরিচ্ছন্নকর্মী কীভাবে অচেতন হলেন এ ব্যাপারে কিছু জানেন না বলেও জানান সুন্দর আলী। সুন্দর আলী দাবি করেন, দুই পরিচ্ছন্নকর্মীকে উদ্ধারে পুলিশ ও ৠাব-৩ এর সদস্যরা সহযোগিতা করলেও ফায়ার ব্রিগেড অনেক পরে আসে। দিলা ও নুরু মিয়া মানিক নগরের ওয়াসা রোড এলাকায় থাকতেন বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ