রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালালে ফের স্বর্ণ উদ্ধার

শাহজালালে ফের স্বর্ণ উদ্ধার

কয়েক ঘণ্টার ব্যবধানে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফের ৮শ’ গ্রাম স্বর্ণসহ রাশেদ (৩২) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ১৯ ডিসেম্বর বিকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিকেলে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১০২ ফ্লাইটে রাশেদ ঢাকায় আসেন। লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল পার হওয়অর সময় তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। আটক যাত্রী রাশেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান উম্মে নাহিদা। এর আগে শুক্রবার দুপুরে সৌদি আরব থেকে আসা আবু তাহের নামে এক যাত্রীর কাছ থেকে ৮১২ গ্রাম স্বর্ণ জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ