রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতি ২১ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল

২১ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে  ২১ ডিসেম্বর রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল। ১৯ ডিসেম্বর  বিকেলে ছাত্রদরের দফতর সম্পাদক ‍মো. আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে রোববার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রদল। কর্মসূচি সফল করতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সবাই যথাযথভাবে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। এ দিকে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ