সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ালে লাগাতার কর্মসূচি ঘোষণা

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ালে লাগাতার কর্মসূচি ঘোষণা

সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ালে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭ ডিসেম্বর রোববার বেলা ১টা ২০ মিনিটে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। ফখরুল বলেন, যেদিন থেকে সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবে সেদিন থেকেই লাগাতার কর্মসূচি দেবে ২০ দলীয় জোট। এর আগে দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জোটের সকল দলের মহাসচিবরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

সর্বশেষ