সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিকেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন করলেন খালেদা জিয়া

কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন করলেন খালেদা জিয়া

কেক কেটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ২০ নভেম্বর বৃহস্পতিবার  রাত ১২ টা ১ মিনিটে বিএনপির গুলশান কার্যালয়ে দলের পক্ষে কেক কাটেন তিনি। এসময় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শফিক রেহমান, ব্যরিস্টার জমিরউদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী,  বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, খায়রুল কবীর খোকনসহ দলটির অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি ছাড়াও জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আনা আরো ৩টি কেক কাটেন খালেদা জিয়া। বর্তমানে তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ