সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়৭ খুনের প্রতিবেদন দাখিল- ১০ ডিসেম্বর আদেশ

৭ খুনের প্রতিবেদন দাখিল- ১০ ডিসেম্বর আদেশ

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বরে এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা করেঠেন আদালত। একইসঙ্গে এই ঘটনার তদন্ত থেকে সিআইডিকে বাদ দেয়ার আপিল বিভাগের আদেশের কপিও রাষ্ট্রপক্ষকে জমা দিতে বলেছেন আদালত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত কমিটি মঙ্গলবার বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়রসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নূর হোসেন ও তার সহযোগীরা র‌্যাবকে ছয় কোটি টাকা দিয়ে নজরুলসহ সাতজনকে হত্যা করিয়েছেন বলে নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশের পর গত ৭ মে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সরকার।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ