রাজধানীর গুলিস্তান নাট্যমঞ্চের গেইটের সামনে মঙ্গলবার সকাল ৮টার দিকে লেগুনার ধাক্কায় জায়নাল (৪২) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কেরপোরেশনের (ডিসিসি) পরিছন্নতাকর্মী হিসেবে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। । সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিচ্ছন্নতাকর্মী জয়নাল প্রতিদিনের মতো ওই এলাকায় কাজ করছিলেন। এ সময় একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি নিজেই নিয়ে যান। পর্যবেক্ষণ শেষে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।



