রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এন আর বি গ্লোবাল ব্যাংকের আনোয়ারা শাখার উদ্বোধন

এন আর বি গ্লোবাল ব্যাংকের আনোয়ারা শাখার উদ্বোধন

Anowara Br. open১৬ নভেম্বর ২০১৪ তারিখে এন আর বি গ্লোবাল ব্যাংকের আনোয়ারা শাখা, চট্টগ্রাম এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানীত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ হানিফ চৌধুরী ।

অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফজলে মোরশেদ, পরিচালক জনাব মোহাম্মদ ইউসুফ, জনাব মোহাম্মদ মনজুর আলম শেঠ, ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আবদুল কুদ্দুস, আগ্রাবাদ কর্পোরেট শাখার ব্যবস্থাপক জনাব জে কে এম বখতিয়ার, শাখা ব্যবস্থাপক এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে  তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ