সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বঙ্গভবনে প্রধানমন্ত্রী

বঙ্গভবনে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন কেবিনেট সচিব মোশাররাফ হোসাইন ভুঁইয়াও।  এর আগে রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বলেছেন, রাষ্ট্রপতির হজ শেষে দেশে আসা, ঈদের শুভেচ্ছা বিনিময় এবং সম্প্রতি নিউইয়র্কে প্রধানমন্ত্রীর জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগদান প্রসঙ্গে রাষ্ট্রপতিকে অবহিত করতেই এ সৌজন্য সাক্ষাৎ হবে। এ ছাড়াও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব থেকে অব্যাহতির বিষয়ে আলোচনা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ