রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিসরকার তাদের ইচ্ছেমতো কাজ করতেই অভিশংসন আইন করেছে : মির্জা ফখরুল

সরকার তাদের ইচ্ছেমতো কাজ করতেই অভিশংসন আইন করেছে : মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার তাদের ইচ্ছেমতো কাজ করতেই অভিশংসন আইন করেছে। আইনটি ন্যায়বিচারের জন্য বাধা। তিনি বলেন, বিচারবিভাগ কুক্ষিগত করে ক্ষমতাকে পাকাপোক্ত করতেই এ আইন পাশ। এর সঙ্গে জনগণের বিন্দুমাত্র সম্পর্ক নেই। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, সরকার শুধু বিচার বিভাগ নয়, সংবাদপত্রসহ সবক্ষেত্রেই বাকশালের মতো দেশ পরিচালনা করতে চাচ্ছে। তাই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি বলেন, সরকার ভিন্নমতালম্বীদের একের পর এক মামলা দিচ্ছে। যাতে করে তারা আদালত চত্বরেই ব্যস্ত থাকেন।  সরকারের অপশাসন নিয়ে কথা বলতে না পারেন। তিনি বলেন, আজকাল নীতিমালার নামে ভীতিমালা হচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকার হটাতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাখাওয়াত হোসেন চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ