সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়পল্টন এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ

পল্টন এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্টন এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাধারণ পথচারী ও ফুটপাতের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় পল্টন মোড়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে জানা যায়, পল্টন মোড়ে পরপর ৩ থেকে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনার পরপর সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় পথচারীরা আতঙ্কিত হয়ে বিভিন্ন দিকে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ঘটনার সময় ওই মোড়ে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। এদিকে যাত্রীবাহী বাসের যাত্রীরাও বাস থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

এ বিষয়ে যাত্রীবাহী বাসের যাত্রী ইউনুস জানান, তিনি শুক্রাবাদ থেকে বাসযোগে গুলিস্থানে যাওয়ার উদ্দেশে রওনা দেন। পরে বাসটি পল্টন মোড়ে আসলে সেখানে হঠাৎ করে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। পরে তিনি বাস থেকে নেমে ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুন

সর্বশেষ