সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিরায় আশানূরুপ না হলে তা প্রত্যাখ্যান করে ফের শাহবাগে অবস্থান

রায় আশানূরুপ না হলে তা প্রত্যাখ্যান করে ফের শাহবাগে অবস্থান

রায় আশানূরুপ না হলে তা প্রত্যাখ্যান করে ফের শাহবাগে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ আগে যে রায় দিয়েছিল আশা করছি সে রায় বহাল থাকবে। এদিকে, মঞ্চের এক কর্মী বলেন, প্রত্যাশীত রায় হলে আমরা আনন্দ মিছিল করবো। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। বুধবার সকাল সোয়া ৯টা থেকে তারা জড়ো হতে শুরু করেন। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেকে। গণজাগরণ মঞ্চের কর্মীরা সেখানে শান্তিপূর্ণ অবস্থান করছেন। ধীরে ধীরে কর্মীদের সংখ্যা বাড়ছে।

আর কিছুক্ষণের মধ্যেই জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের আপিল বিভাগ এজলাসে এসে আসন গ্রহণ করেছেন। বিচারপতিরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ের বিরুদ্ধে করা সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায় দেবেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আরও পড়ুন

সর্বশেষ