রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়আল-আরাফাহ্ ব্যাংকের ১৩৮তম সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ব্যাংকের ১৩৮তম সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদীয় অডিট কমিটির ১৩৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্যাংকটির হেড অব পাবলিক রিলেশন্স কর্মকর্তা জালাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সালাম সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের বিভিন্ন অডিট সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য আলহাজ্জ এস এম শামীম ইকবাল এবং আলহাজ্জ নিয়াজ আহমেদ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোফাজ্জেল হোসেন, কাজী তউহীদ উল আলম ও মো. গোলাম রব্বানীসহ সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ