রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১২ কেজি স্বর্ণ আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১২ কেজি স্বর্ণ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১২ কেজি স্বর্ণ আটক করেছে কাস্টমস। সোমবার দুপুরে এ স্বর্ণ আটক করার খবর নিশ্চিত করেছেন কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি জানান, ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৮৩ নম্বর বিমানটি বেলা সোয়া ১১টার দিকে অবতরণ করে। আগে থেকেই আমাদের কাছে সংবাদ ছিল বিমানটিতে বিপুল সংখ্যক স্বর্ণের বার আসছে। পরে বিমানের কেবিন ক্রুরা আমাদের জানায় ২১/ই নম্বর সিটটি খুবই সন্দেহজনক মনে হচ্ছে। পরে সিটটিতে তল্লাশী চালিয়ে একশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যেগুলোর  ওজন ১১ কেজি ৭শ’ গ্রাম। তিনি আরও জানান, আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৫ কোটি ৪৯ লাখ টাকা।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ