আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ হতে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারী কাবগুলোকে নিয়ে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল ফুটবল লিগ কমিটি এই টুর্নামেন্টের খেলোয়াড়দের বয়স নির্ধারণ, রেজিস্ট্রেশন ও নিবন্ধন কার্যক্রমের সময়কাল আগামী ২৮ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। খেলোয়াড় রেজিস্ট্রেশন, নিবন্ধনের কাজ প্রতিদিন ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাফুফে ভবনে চলবে। খেলোয়াড়দের এ কার্যক্রমে অংশ নিতে যা যা লাগবে- ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নিবন্ধন ফরম (বয়স নির্ধারণ উপকমিটির অনুমোদন স্বারসহ), নিবন্ধন ফি বাবদ জনপ্রতি ৫০০ টাকা এবং এসএসসি সার্টিফিকেট অথবা জন্মনিবন্ধন পত্র, কমিশনার সার্টিফিকেট অথবা চেয়ারম্যান সার্টিফিকেট ও চিকিৎসকের প্রত্যয়নপত্র।



