সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগআশুলিয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে হেলিকন সোয়েটারের শ্রমিকরা

আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে হেলিকন সোয়েটারের শ্রমিকরা

মিথ্যা মামলা প্রত্যাহার, বন্ধ কারখানা খুলে দেওয়াসহ কর্মস্থলে যোগদান করতে দেওয়ার দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার পুরাতন জোনে অবস্থিত হেলিকন সোয়েটার কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে শিল্পাঞ্চলের নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

কারখানাটির সব শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধন কর্মসূচী থেকে শ্রমিকরা অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বন্ধ কারখানা খুলে দেওয়াসহ প্রত্যেক শ্রমিককে কর্মস্থলে যোগদান করতে দেওয়ার দাবি জানান। অন্যথায় শিল্পাঞ্চলের সব শ্রমিকদের সঙ্গে নিয়ে বড় ধরনের কর্মসূচীর হুঁশিয়ারী উচ্চারণ করা হয়। গত ৯ আগস্ট থেকে হেলিকন সোয়েটার কারখানার শ্রমিকরা সোয়েটারের পিচরেট বৃদ্ধির দাবিতে কর্মবিরতীসহ বিক্ষোভ শুরু করলে ১০ আগস্ট কারখানাটি অনির্দ্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিন বিকেলে কারখানাটির সিনিয়র ব্যবস্থাপক (এইচআর অ্যাডমিন) মো. সাইদুর রহমান বাদী হয়ে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টিসহ কারখানার মালামাল চুরির অভিযোগ এনে শ্রমিকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করেন।

আরও পড়ুন

সর্বশেষ