রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগনারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে গডফাদাররা জড়িত : আইভী

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে গডফাদাররা জড়িত : আইভী

নারয়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে গডফাদাররা জড়িত। সোমবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

গডফাদার কারা তা জানতে চাইলে সেলিনা হায়াৎ আইভী বলেন, কারা গডফাদার তা শুধু নারয়ণগঞ্জবাসী নয়, দেশের সবাই জানে। এ বিষয়ে নির্দিষ্ট করে তো কিছু বলার নেই। তিনি বলেন, নূর হোসনকে দেশে ফিরিয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করলেই সাত খুনের ঘটনা কেন ঘটল, কারা এর পেছনে জড়িত তা জানা যাবে।

নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কোনো কাছের আত্মীয়ই শুধু নয়, আমার সন্তান এমনকি আমিও যদি জড়িত থাকি তাহলে সেটা খুঁজে বের করুন। নিরপত্তাহীনতা নিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জের অনেক মানুষই এখন নিরাপত্তায়হীনতায় ভুগছে। সেখানে আমার কথা আলাদা করে বলার কিছু নেই। তবে আমি বিশ্বাস করি মানুষ একবারই মরে। আমি মৃত্যুকে ভয় পাই না। এর আগে সকালে সচিবালয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে মেয়র আইভীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ