রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত

সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ