বিএনপির এই ভাইস চেয়ারম্যানের অভিযোগ, আন্তর্জাতিক সালিসি আদালতে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ মামলায় বাংলাদেশ সরকার দেশের স্বার্থকে গুরুত্ব দেয়নি। এ মামলায় ভারত আইনজীবী নিয়োগ করলেও বাংলাদেশ কোনো আইনজীবী নিয়োগ করেনি। এমনকি বাংলাদেশের এটর্নি জেনারেলও সেখানে যাননি।
তিনি বলেন, ভারতের আইনজীবী তাদের স্বার্থের পক্ষে বারবার নোট অব ডিসেন্ট দিলেও বাংলাদেশের পক্ষে ঘানার আইনজীবী কোনও তৎপরতা দেখাননি। ফলে বাংলাদেশের স্বার্থের পক্ষে সরকার কোনও দাবি প্রতিষ্ঠা করতে পারেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে সাবেক এই পানিসম্পদমন্ত্রী বলেন, আশা করি বাংলাদেশ ভারতের সঙ্গে কতটুকু সমুদ্রসীমা পেয়েছে, তার সঠিক তথ্য জনগণের সামনে প্রকাশ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক প্রশ্নে জবাবে মেজর হাফিজ বলেন, সরকারকে ছোট করতে নয়, আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ের টেকনিক্যাল বিষয়গুলো জনগণের সামনে প্রকাশ করতেই এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলেনে আরও উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, এনাম আহমেদ চৌধুরী প্রমুখ।




