লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার অভিযান শুরু হয়। ওই রাতে গ্রেফতার হয় ৩৯ জন, বুধবার ৩৩ জন, বৃহস্পতিবার ৩৮ জন ও শুক্রবার ৩৫ জন। এছাড়া শনিবার রাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর, রামগতি, রায়পুর, রামগঞ্জ ও কমলনগর উপজেলা থেকে আরও ৩৩ জনকে গ্রেফতার করা হয়। লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
চলতি বছরের গত পাঁচ মাসে লক্ষ্মীপুরে ৩১টি হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার রাতে (২৫ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের মদনপুর গ্রামে যুবলীগ কর্মী রোমান হোসেনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলার এমন পরিস্থিতিতে রোধে এ অভিযান শুরু হয়েছে। তবে অভিযানে তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসীদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধার করা যায়নি তাদের ব্যবহৃত অস্ত্র ও গুলি।




