মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রফিউর রাব্বির মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল

রফিউর রাব্বির মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রফিউর রাব্বির মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের কাজে যুক্ত দায়িত্বশীল এক নির্বাচনী কর্মকর্তা  রোববার  এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাছাইপ্রক্রিয়া শেষ হওয়ার আগে বৈধ ও বাতিল হওয়া মনোনয়নপত্রের বিষয়ে ঘোষণা দেওয়ার নিয়ম নেই। এ কারণে নাম প্রকাশ না করে ওই নির্বাচনী কর্মকর্তা বলেন, ‘ব্যাংক ঋণখেলাপির অভিযোগে রফিউর রাব্বির মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। বাছাইয়ের কার্যক্রম শেষ হলে বৈধ ও বাতিল হওয়া মনোনয়নপত্রের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। ওই দিন আটজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে। নির্বাচন হবে ২৬ জুন।

আরও পড়ুন

সর্বশেষ