রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সিলেটে মা-বাবাকে বেঁধে রেখে তাদের সামনেই দুই বোনকে গণধর্ষণ

সিলেটে মা-বাবাকে বেঁধে রেখে তাদের সামনেই দুই বোনকে গণধর্ষণ

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে মা-বাবাকে বেঁধে রেখে তাদের সামনেই দুই বোনকে গণধর্ষণ করেছে পাষণ্ডরা। নির্যাতিতা দুই বোন এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। রোববার ভোররাতে ঘটে লোহমর্ষক এ ঘটনা। পুলিশ দুই বোনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ওসিসি’তে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়- ভোররাত ৪টার দিকে মুখোশপরা ৭-৮ জন নরপশু সিঁদ কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে মা-বাবাকে বেঁধে রেখে তাদের সামনেই দুই মেয়েকে ধর্ষণ করে। ধর্ষকরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের আর্ত-চিৎকারে লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেন। পুলিশ নির্যাতিতা দুইবোনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে।

বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আলী সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতা দুই বোনকে ওসিসিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান ও চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমদ আলী। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরও পড়ুন

সর্বশেষ