মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বারডেমে চিকিৎসকদের ধর্মঘট, রোগীরা ভোগান্তিতে

বারডেমে চিকিৎসকদের ধর্মঘট, রোগীরা ভোগান্তিতে

রাজধানীর বারডেম হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন চিকিত্সকেরা। কয়েকজন চিকিত্সককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে মঙ্গলবার বেলা ১১টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। চিকিত্সকদের কর্মবিরতিতে বহির্বিভাগে আসা রোগীরা দুর্ভোগ পোহাচ্ছেন। হাসপাতাল সূত্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিকিত্সকদের দেওয়া স্মারকলিপি থেকে জানা যায়, এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ১৩ এপ্রিল রাতে কর্তব্যরত তিনজন চিকিত্সককে মারধর ও লাঞ্ছিত করে একদল লোক। এতে ওই চিকিত্সকেরা গুরুতর আহত হন। এঁদের মধ্যে একজন নারী চিকিত্সকও আছেন। এ ঘটনার প্রতিবাদে আজ বেলা ১১টা থেকে হাসপাতালের চিকিত্সকেরা কর্মবিরতি শুরু করেছেন।
কর্মবিরতির কারণে হাসপাতালের বহির্বিভাগে চিকিত্সা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েছেন। চিকিত্সা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। তবে ইনডোরে চিকিত্সাসেবা দেয়া হচ্ছে। বহির্বিভাগে বন্ধ রয়েছে। বহির্বিভাগে আসা রোগীদের অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন

সর্বশেষ