সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......জিয়াউর রহমান প্রথম মোকাব্বের ছিলেন : ইনু

জিয়াউর রহমান প্রথম মোকাব্বের ছিলেন : ইনু

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি নয়, প্রথম মোকাব্বের ছিলেন বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সামনে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার পর ২৭ তারিখ চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্রে দাঁড়িয়ে জিয়াউর রহমান মোকাব্বেরের দায়িত্ব পালন করেছেন। কারণ ইমামতি একজনই করেন, বাকি সব মোকাব্বের।

যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন মাহি, আনোয়ারুল ইসলাম, জাকির হোসেন খান, মহানগর উত্তরের সভাপতি ইসমাঈল হোসেন খান নিখিল প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ