রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আরএ গনি, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আব্দুল মঈন খান, মীর্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়।

আরও পড়ুন

সর্বশেষ