ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় আগামীকাল শনিবার ৪১টি জেলার ৮১ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্স ও সিলসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটের জন্য নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ উপজেলা নির্বাচনে মোট ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ১৩ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৫ লাখ ৬৭ হাজার ৮৩২ জন ও নারী ভোটার ৬৬ লাখ ১৭ হাজার ১৮১ জন।




