ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেছেন, সরকার জ্বালানী মন্ত্রণালয়কে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। শুক্রবার রাজধানীতে রামপাল বিদ্যুৎকেন্দ্র, সংশোধিত পিএসসি ২০১২ এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার আইএমএফ-কে সন্তুষ্ট করার জন্য নাটক সাজিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে।”তিন বছর থেকে আইএমএফ-এর কাচ থেকে ঋন নেয়া হয়েছে কঠিন শর্তের বিনিময়ে। এই কঠিন শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, বিদ্যুতের দাম বাড়াতে হবে, গ্যাসের দাম বাড়াতে হবে, তেলের দাম বাড়াতে হবে। সেই আইএমএফ-এর মিশন আসলো ক’দিন পরে। সেই আইএমএফ-কে সন্তুষ্ট করা তাদের অঙ্গীকার ছিলো। নির্বাচনের আগেই এই দাম বাড়ানোর কথা ছিলো। সেই সময় সরকার না বাড়িয়ে বর্তমান সময়ে এটা বাস্তবায়ন করেছে।’
আনু মুহাম্মদ বলেন, ‘সরকার পুরো জ্বালানি মন্ত্রণালয়কে একটি তলাবিহীণ ঝুড়িতে পরিণত করেছে। আমরা পয়সা দেবো, গত কয়েক জছরে ৬ বার বাড়ানো হলো বিদ্যুতের দাম।বিদ্যুতের যে দামটা বাড়লো তার মধ্র দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাত কি ধরনের টেকসই অবকাঠামো তৈরি করতে পেরেছে।’




