ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর লালবাগ এলাকার ২৩২/এ নম্বরের একটি বাসায় আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে নিশ্চিত করেছেন কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



