বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ব্যাংক লুটের ঘটনায় ৬ কর্মকর্তা বরখাস্ত

ব্যাংক লুটের ঘটনায় ৬ কর্মকর্তা বরখাস্ত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বগুড়ার আদমদীঘি উপজেলায় সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের টাকা লুটের ঘটনায় দুই মহাব্যবস্থাপক (জিএম), এক উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) ছয় কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। বুধবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হচ্ছে। এর আগে মঙ্গলবার রাতে দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যাংকের একটি বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্র জানায়।

বরখাস্তকৃতরা হলেন- সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম ইকবাল হাসান ও রাজশাহী অঞ্চলের জিএম আফজাল হোসেন এবং বগুড়া জোনের ডিজিএম আব্দুস সামাদ। এছাড়া, আদমদীঘি শাখার ব্যবস্থাপকসহ আরো দুই কর্মকর্তা বরখাস্ত হয়েছেন।

গত শনিবার বিকালে আদমদীঘি বাসস্ট্যান্ডের কাছে একটি ফার্নিচারের দোকান থেকে সুড়ঙ্গ কেটে সংলগ্ন সোনালী ব্যাংকের শাখা থেকে টাকা লুটের বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার ব্যাংক বন্ধ করার সময় ভল্টে ৩২ লাখ ৫১ হাজার ৬৮৭ টাকা ছিল। পরে রাতে ভল্টের আশপাশ ও সুড়ঙ্গের ভিতরে ছড়ানো ছিটানো অবস্থায় এক লাখ ৭২ হাজার ১৮৪ টাকা পাওয়া যায়।

আরও পড়ুন

সর্বশেষ