বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সাঈদীর মামলার শুনানি এপ্রিলের আগে হচ্ছে না

সাঈদীর মামলার শুনানি এপ্রিলের আগে হচ্ছে না

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুক্তি-তর্ক উপস্থাপন আগামী ১ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক অসমাপ্ত অবস্থায় রেখে মামলার কার্যক্রম মুলতবি করেন। আদালতে রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম সাঈদীর বিরুদ্ধে ১০ নং অভিযোগের উপর যুক্তি-তর্ক উপস্থাপন করেন।

সাঈদীর আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমদ আল আমিন জানান, বৃহস্পতিবারের পর থেকে মার্চ মাসের পুরো সময় সুপ্রিমকোর্টে অবকাশ থাকায় আপিল শুনানি ১ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। এর আগে গত ২৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আপিল বিভাগে আসামিপক্ষ তাদের যুক্তির্তক উপস্থাপন করেন। গত বছরের ২৪ সেপ্টেম্বর সাঈদীর মামলায় প্রথম আপিল শুনানি শুরু হয়।

আরও পড়ুন

সর্বশেষ