ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
হাই কোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়,নতুন দায়িত্বে বিচারপতি ইনায়েতুর রহিম হাই কোর্ট বিভাগের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা বিচারপতি এ টিএম ফজলে কবীর গত বছরের ৩১ ডিসেম্বর অবসরে গেলে এই আদালতের বিচার কার্যক্রমে কার্যত স্থবিরতা তৈরি হয়।
বর্তমানে এ আদালতে বিচারাধীন পাঁচ মামলার মধ্যে রয়েছে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ।




