মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

পুঁজিবাজারে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করতে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপে বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট খোলার আবেদন সুবিধা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। রোববার (৪ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন এই সুবিধার ফলে কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপ থেকেই বিও অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেবে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (সিবিআইএল)। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সিবিআইএল ব্যাংকের ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করছে।

ব্যাংকিং সেবা ও বিনিয়োগ সুবিধাকে একই ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার ফলে কমিউনিটি ব্যাংকের গ্রাহকদের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের প্রবেশপ্রক্রিয়া আরও সহজ হয়েছে। বিশেষ করে যারা নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী, তাদের জন্য বিও অ্যাকাউন্ট খোলার আবেদন এখন আরও সহজে করা সম্ভব হবে।অপরাধ সংবাদ

নতুন এই ডিজিটাল সুবিধা চালুর মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবার পাশাপাশি বিনিয়োগ-সংশ্লিষ্ট সেবাতেও প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতা দেওয়ার উদ্যোগ নিয়েছে কমিউনিটি ব্যাংক। এর ফলে গ্রাহকরা কমিউনিটি ক্যাশ অ্যাপ ব্যবহার করেই বিও অ্যাকাউন্ট খোলার প্রাথমিক প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন।

কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার এই সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এ সময় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ