সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ (বীর বিক্রম)। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।

এ অধিবেশনে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। বাজেটের ওপর সরকারি দল, বিরোধীদলসহ সংসদ সদস্যরা আলোচনা করবেন এবং তাদের মতামত তুলে ধরবেন।

দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হবে। এর আগে ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশন আহ্বান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের (দ্বিতীয় অধিবেশন) জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হয়েছে। এ বাজেট অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজউদ্দিন আহমদ (বীর বিক্রম) এ সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন, বেগম সেলিমা রহমান ৩০১ মহিলা আসন-১, ড. মোহাম্মদ ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩, জয়নাল আবেদিন বরিশাল-৩, মোহাম্মদ শাহজাহান নোয়াখালী-৪, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১৫। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনি স্পিকারের আসন করবেন বলেও হাফিজউদ্দিন আহমদ জনান।
আরও পড়ুন

সর্বশেষ