সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ইভি প্রদর্শনীতে স্পোর্টস কার ও লরি চালালেন প্রধানমন্ত্রী

ইভি প্রদর্শনীতে স্পোর্টস কার ও লরি চালালেন প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয় প্রাঙ্গণে স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি একটি লরি চালিয়ে দেখেন। শনিবার (২৩ মে) সকালে তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এ ইলেকট্রিক ভেহিকল প্রদর্শনী পরিদর্শন করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রদর্শনীতে দেশে তৈরি কয়েকটি স্পোর্টস কার, ইভি (ইলেকট্রিক ভেহিকল) ট্রাক/লরি এবং মোটরসাইকেল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী নিজে একটি স্পোর্টস কার ও একটি লরি পরীক্ষামূলকভাবে চালিয়েও দেখেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে যানবাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় প্রধানমন্ত্রী দেশে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এরপর বেলা ১১টা ৫ মিনিটে তেজগাঁও কার্যালয় থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

আরও পড়ুন

সর্বশেষ